আন্তর্জাতিক ডেস্ক: ৬১ হিজরিতে কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং তাঁর একনিষ্ঠ সঙ্গীগণ ইয়াজিদী বাহিনীর হাতে শহীদ হন। ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের স্মরণ করে কারবালায় প্রতি বছর আরবাইনের বিশ্বের সর্ববৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বার্তা সংস্থা ইকনা: ইরাক সহকারে বিশ্বের বহু দেশের নাগরিকগণ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। প্রতি বছরের ন্যায় এ বছরেও বাসরা থেকে কারবালায় কাফেলার সদস্যরা তাদের যাত্রা শুরু করেছে।
ইমাম হুসাইন (আ.)-এর আজাদারীর কাফেলা বসরা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা করেছে। এই কাফেলার সদস্যগণ কারবালার বন্দীদের স্মরণ করে তাদের ন্যায় পোশাক পরে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন।
iqna


