IQNA

22:46 - October 18, 2018
সংবাদ: 2607039

আফগানিস্তানে দোয়ার বই বিতরণ করেছেন প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সংসদ নির্বাচনী প্রার্থী সৈয়দ আলী রেজা মাহমুদী বালখ প্রদেশের জনগণের মধ্যে কয়েক হাজার দোয়ার বই বিতরণ করেছেন।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাবার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের সংসদ নির্বাচনী প্রার্থী সৈয়দ আলী রেজা মাহমুদী বালখ প্রদেশের জনগণের মধ্যে "খোদার সাথে সম্পর্ক" নামক কয়েক হাজার দোয়ার বই বিতরণ করেছেন। সৈয়দ আলী রেজা মাহমুদীর নির্বাচনী প্রচারণার কর্মকর্তা দোয়ার বই বিতরণ সম্পর্কে বলেন: "খোদার সাথে সম্পর্ক" নামক দোয়ার বইটি মানুষের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা বৃদ্ধি করবে। নির্বাচনের জন্য ছবি এবং পোস্টার প্রিন্টের পরিবর্তে আমরা ভিন্ন কিছু করতে চেয়েছি। কারণ ছবি ও পোস্টার নষ্ট হয়ে যাবে। কিন্তু বই স্থায়ী হয়ে থাকবে।
এই কর্মকর্তা আরও বলেন: প্রত্যেক প্রার্থীকে শুরু থেকে দীর্ঘস্থায়ী চিন্তা করতে হবে। প্রথমে প্রার্থীকে প্রচারাভিযানের উদ্যোগ নিতে হবে এবং তা নির্দিষ্ট হতে হবে। সৈয়দ আলী রেজা মাহমুদী এসকল দোয়া বাই বালখ প্রদেশের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় বিতরণ করেছেন।
উল্লেখ্য, আফগানিস্তানের চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছরে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha