আন্তর্জাতিক ডেস্ক: নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারের অন্তর্ভুক্ত বিশুদ্ধ পানির কারখানা "নাবা" জিয়ারতকারীদের জন্য ১০ মিলিয়ন বিশুদ্ধ পানির বোতল উৎপাদন করা হয়েছে। ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য এসকল পানি উৎপাদন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিশুদ্ধ পানির কারখানা "নাবা"র প্রকৌশলী এবং কর্মকর্তাগণ প্রতিদিন তিন লাখ বিশুদ্ধ পানির বোতল উৎপাদন করা হচ্ছে। এপর্যন্ত ১০ মিলিয়ন বিশুদ্ধ পানির বোতল সরবরাহ করা হয়েছে এবং এসকল পানি বিভিন্ন তাবুতে প্রেরণ করা হয়েছে।
এসকল বিশুদ্ধ পানি নাজাফ থেকে কারবালার পথে পদযাত্রায় অংশগ্রহণকারীদের সেবার জন্য যেসকল তাঁবু রয়েছে, সেখানে প্রেরণ করা হয়েছে।
iqna