IQNA

12:06 - November 03, 2018
সংবাদ: 2607098
আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি;

আরবাইনের পদযাত্রার মাধ্যমে আশুরায় ইমাম হুসাইন (আ.)এর স্লোগানসমূহের প্রকাশ পাই

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বিরোধী মার্কিন পদক্ষেপের কথা উল্লেখ করে ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি বলেন: বলদর্পিতার যুগ শেষ হয়ে গেছে,আমেরিকা ধীরে ধীরে ঘৃণিত ও কোনঠাসা হয়ে যাচ্ছে।

আরবাইনের পদযাত্রার মাধ্যমে আশুরায় ইমাম হুসাইন (আ.)এর স্লোগানসমূহের প্রকাশ পাই

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি গতকাল জুমার খোতবায় আরও বলেন, যে ইউরোপ ছিল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র তারা এখন মার্কিন নীতির বিরোধিতা করছে। শুধু তাই নয় ইউরোপ বরং বিভিন্ন পদক্ষেপ নিয়ে মার্কিন নীতির মোকাবেলা করছে।

বিশিষ্ট এই আলেম আরও বলেন, আমেরিকা, ইহুদিবাদি ইসরাইল ও সৌদি আরবের নেতাদের ভাগ্যে পতন ও ধ্বংস ছাড়া আর কিছু নেই। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক খাশোগি হত্যার মধ্য দিয়ে সৌদি সরকারের আসল চেহারা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। জুমার খতিব বলেন, সৌদি সরকার মার্কিন সাহায্য নিয়ে ইয়েমেনের নিরীহ জনগণের ওপরও পাশবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

নাইজেরিয়ায় ইমাম হোসাইনের (আ) শাহাদাতের শোকানুষ্ঠানে সেদেশের সেনাদের গুলি প্রসঙ্গে বলেন, উভয় পক্ষকেই শান্তিপূর্ণভাবে সমঝোতায় আসতে হবে।

ইরাকের কারবালায় ইমাম হুসাইনের (আ) শাহাদাতের চেহলাম অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ জিয়ারতকারীর আগমনের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে জনাব কেরমানি উল্লেখ করেন। বিশ্ববাসীর জন্য ওই বার্তাটি হলো জালেম বা কুফুরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

iqna

 

captcha