IQNA

22:10 - November 09, 2018
সংবাদ: 2607173

ইসরাইলিরা শিগগিরই সরাসরি সৌদি আরব সফর করতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের একটি সংবাদ-মাধ্যম জানিয়েছে, ইসরাইলিরা খুব শিগগিরই ইহুদিবাদী ইসরাইলের পাসপোর্ট নিয়ে সৌদি আরব সফর করতে পারবে।

ইসরাইলিরা শিগগিরই সরাসরি সৌদি আরব সফর করতে পারবে

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরব দখলদার ও বর্ণবাদী ইসরাইলের সঙ্গে খুব দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে মিজরাহ হাতিখুঁ নামের একটি ইসরাইলি ওয়েব-সাইট আজ (শুক্রবার) লিখেছে, সম্পর্ক স্বাভাবিক করার এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরাইলিরা শিগগিরই ইসরাইলের পাসপোর্ট নিয়েই সৌদি আরব সফর করতে পারবে। পাার্সটুডে

ইসরাইলি দৈনিক হারেৎজও লিখেছে, সৌদি আরব ও ইসরাইল অতীতের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ায় ইসরাইলি পাসপোর্টধারীরা সরাসরি সৌদি আরবে যেতে পারবে।

দৈনিকটি অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের সৌদি আরবে প্রবেশ করতে না দেয়ার বিষয়ে সৌদি রাজতান্ত্রিক সরকারের সাম্প্রতিক পদক্ষেপের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। এই সিদ্ধান্তের কারণে ১৯৪৮ সালে দখল-করা ফিলিস্তিনের দশ লাখেরও বেশি মুসলমান হজ করতে পারছেন না।

সম্প্রতি সৌদি আরবের একদল আলেম ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি সরকারি পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এ পদক্ষেপ ইসরাইলকে বৈধতা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেয়ার শামিল এবং এর ফলে জাতিসংঘ ও পশ্চিমা সংস্থাগুলো ফিলিস্তিনিদের বিষয়ে নানা অন্যায্য পরিকল্পনা এগিয়ে নেয়ার সুযোগ পাবে।

captcha