IQNA

23:48 - November 10, 2018
সংবাদ: 2607185

দামিয়াত শহরের কুরআনিক স্কুলের ২০৫ জন হাফেজের সম্মাননা প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দামিয়াত শহরের কুরআনিক স্কুলের ২০৫ জন ছাত্র-ছাত্রীকে কুরআন হাফেজের স্নাতক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

দামিয়াত শহরের কুরআনিক স্কুলের ২০৫ জন হাফেজের সম্মাননা প্রদর্শনবার্তা সংস্থা ইকনা: মিশরের দামিয়াত শহরে সোশ্যাল সলিডারিটি বিভাগের সহযোগিতায় "আল-বাররু ওয়াত তাকওয়া" (সৎকর্ম ও খোদাভীতি) জামিয়াত আজকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত শহরের কুরআনিক স্কুলের ২০৫ জন ছাত্র-ছাত্রীকে কুরআন হাফেজের স্নাতক সার্টিফিকেট প্রদান করেছে।
এসকল হাফেজগণ মাত্র ৬০ দিনে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
এই অনুষ্ঠানে দমিয়াত শহরের গভর্নর মানাল আউয়াজ উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত পাঁচ জন শিক্ষার্থীকে মূল্যবান পুরস্কার প্রদান করেন।
iqna

 

captcha