IQNA

14:30 - November 18, 2018
সংবাদ: 2607261

ইমাম মাহদী (আ.)এর ইমামতির দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নের আল-আসর ইন্সটিটিউটের সহযোগিতা ইমাম মাহদী (আ.)এর ইমামতির দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইমাম মাহদী (আ.)এর ইমামতির দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব মাহফিল

বার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠান গতকাল (১৭ই নভেম্বর) এশার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইদ্রিস হাসান।

এই অনুষ্ঠানের অন্যতম একটি অংশ হচ্ছে আহলে বায়েত (আ.)এর শানে কাওয়ালী ও গজল পাঠ করা। আহলে বায়েত (আ.)এর একনিষ্ঠ ভক্তগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ১৬ই নভেম্বর (৮ম রবিউল আওয়াল) রাতে মেলবোর্নে আল-আসর ইন্সটিটিউটে আহলে বায়েত (আ.)এর ১১তম নক্ষত্র হযরত ইমাম হাসান আসকারী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানটি এশার নামাজের পর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে বক্তৃতা মর্সিয়া, নওহা ও মাতম করার মাধ্যমে এই অনুষ্ঠান অব্যাহত থাকে। উক্ত শোকানুষ্ঠানে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ইদ্রিস হাসান।

iqna

 

captcha