IQNA

1:50 - December 11, 2018
সংবাদ: 2607511

ইমাম হুসাইন (আ.)এর মাযারের হাসপাতালে বিনামূল্যে ৬৮৪টি অপারেশন

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হুসাইন (আ.)এর মাযারের আওতাধীন হাসপাতালে অক্টোবর মাসে বিনামূল্যে ৬৮৪টি অপারেশন সম্পন্ন করা হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের হাসপাতালে বিনামূল্যে ৬৮৪টি অপারেশন



বার্তা সংস্থা ইকনা: সাফিরে ইমাম হুসাইন (আ.) হাসপাতালের প্রধান মুহাম্মাদ আব্বাস বলেছেন: চলতি বছরের অক্টোবর মাসে বিনামূল্যে ৬৮৪টি অপারেশন সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন: এই হাসপাতালে চিকিৎসা করার জন্য ইরাকের বিভিন্ন শহর থেকে রোগী আসেন। অধিকাংশ রোগী সাফিরে ইমাম হুসাইন (আ.) হাসপাতালে চিকিৎসা করাতে পছন্দ করেন। কারণ, এই হাসপাতালে বিশেষজ্ঞ কর্মী, সজ্জিত অপারেটিং কক্ষ এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
মুহাম্মাদ আব্বাস গুরুত্বারোপ করে বলেন: ৬৮৪টি অপারেশনের খরচ ইমাম হুসাইন (আ.)এর মাযার বহন করেছে। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বল্প নির্ধারিত অর্থ রোগীরা পরিশোধ করেছেন।

 

captcha