IQNA

20:10 - December 28, 2018
সংবাদ: 2607630
অর্ধ শতাব্দীর পর;

নাজাফে প্রবেশ করলেন আয়াতুল্লাহ ঈসা কাসেম

আন্তর্জাতিক ডেস্ক, বাহরাইনের শিয়া মাজহাবের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ ইসা কাসেম লন্ডনে তার চিকিৎসা শেষ করে ইরাকের পবিত্র নগরী নাজাফে প্রবেশ করেছেন।

নাজাফে প্রবেশ করলেন আয়াতুল্লাহ ঈসা কাসেম

বার্তা সংস্থা ইকনা: নাজাফে ইমাম আলী (আ.) এবং কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করার জন্য তিনি ইরাকের প্রবেশ করেছেন।
ইরাকের সরকারের নিয়ন্ত্রণে আয়াতুল্লাহ ঈসা সেদেশে সফর করেননি। তিনি নাজাফের মারজায়ে তাকলিদের পক্ষ থেকে সেদেশে সফর করেছেন।
আয়াতুল্লাহ ইসা কাসেমের সাথে থাকা টিম ঘোষণা করেছে: প্রায় অর্ধ শতাব্দী পর আয়াতুল্লাহ ঈসা কাসেম জিয়ারতের জন্য ইরাকে প্রবেশ করেছেন।
উল্লেখ্য, বাহরাইনের শাসক কর্তৃক দীর্ঘ দুই বছর নজরবন্দী থাকার পর আয়াতুল্লাহ ঈসা কাসেমের শারীরিক অবস্থার অবনতি এবং অসুস্থ হওয়ার পর জুলাই মাসে তাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়।
iqna

 

captcha