IQNA

17:03 - January 04, 2019
সংবাদ: 2607682

রাশিয়ায় কুরআন প্রশিক্ষণ কোর্স

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোয় ইসলামী কেন্দ্রের সহযোগিতায় কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রাশিয়ায় কুরআন প্রশিক্ষণ কোর্স

বার্তা সংস্থা ইকনা: কাউসার শিক্ষাগত সাংস্কৃতিক ক্যাম্পের পক্ষ থেকে এবং মস্কোর ইসলামী কেন্দ্রের সহযোগিতায় শুধুমাত্র ছেলেদের জন্য নববর্ষের ছুটি উপলক্ষে শীতকালীন কুরআন প্রশিক্ষণ কোর্স শুর হয়েছে।
এই ক্যাম্প প্রতি বছর মুসলিম ছেলে ও মেয়েদের জন্য অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা কুরআন শেখা ছাড়াও ইসলাম ধর্ম সম্পর্কে অধিক অবগত হয় এবং অন্যান্য রাশিয়ান ভাষীদের সাথে একসাথে কিছুদিন অতিবাহিত করে।
এই ক্যাম্পে কুরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে এবং উক্ত কোর্স শেষে কুরআনের ক্বারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
iqna

 

captcha