IQNA

16:01 - January 20, 2019
সংবাদ: 2607762

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানে শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের বিভিন্ন মসজিদ, হুসাইনিয়া এবং মাদ্রাসায় শোকানুষ্ঠান শুরু হয়েছে।

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানে শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কুরআন তিলাওয়াত, বক্তৃতা, মর্সিয়া, নওহা এবং মাতম করার মাধ্যমে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এই উপলক্ষে কোয়েটার সাইয়্যেদ আবাদ হুসাইনিয়াতে ১৯শে জানুয়ারি রাত থেকে শোকানুষ্ঠান শুরু হয়েছে। উক্ত শোকানুষ্ঠান আগামী তিন দিন যাবত অব্যাহত থাকবে।
সাইয়্যেদ আবাদ হুসাইনিয়াতে স্থানীয় সময় ২১টায় শোক মজলিশ শুরু হবে। উক্ত শোক মজলিশে বক্তৃতা পেশ করবেন কোয়েটার খতিব ও ইমামে জুময়া হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলাম হুসাইন ওজদানী।
মসজিদ ও হুসাইনিয়া ছাড়াও কোয়েটার বিভিন্ন মাদ্রাসায় শোকানুষ্ঠান শুরু হয়েছে এবং উক্ত শহরের মসজিদ, হুসাইনিয়া ও মাদ্রাসা সহকারে সকল রাস্তায় শোক পতাকা উত্তোলন করা হয়েছে।
iqna

 

captcha