IQNA

20:12 - February 01, 2019
সংবাদ: 2607846

বেলজিয়ামে কুরআন মাহফিল + ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আল-সুন্নাত মসজিদে “আল-কুরআনু ইয়াজমায়ানা” (কুরআন আমাদের একত্রিত করবে) শিরোনামে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলজিয়ামে কুরআন মাহফিল + ছবি

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন মাহফিলে ক্বারি এবং কুরআনের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মাহফিলে ক্বারিগণ তাদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন।
ব্রাসেলসে আল-সুন্নাত মসজিদের খতিব শাইখ আব্দুল হাফিজ বালক্বাজী মাহফিলের শুরুতে শুভেচ্ছা বক্তৃতা পেশ করেন। তিনি উপস্থিত সকলকে স্বাগত জানায়। মাহফিলে ইউরোপীয় কাউন্সিল অফ মরক্কো স্কোলার্সের সভাপতি শাইখ তাহের তাজকানীর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু বিদেশে সফর করার ফলে এই মাহফিলে অংশগ্রহণ করতে পারেন না। এজন্য তার হয়ে শাইখ আব্দুল হাফিজ বালক্বাজী উপস্থিত সকলের নিকট ক্ষমা চান।
উক্ত মাহফিলে আব্দুল আজিজ নাসেরী, হামজা মুয়াজ্জিন, মাফরুফ আহমাদ, মিলুদ বুশাইখি, চাদ তাহেরী, আব্দুল হাফিজ নাসের কুরআন তিলাওয়াত করেন।iqna

 

captcha