IQNA

হাশদ আশ-শাবির ক্বারিদের ভিডিও ক্লিপ নির্মাণ + ছবি

19:51 - February 09, 2019
সংবাদ: 2607907
হাশদ আশ-শাবির ক্বারিদের ভিডিও ক্লিপ নির্মাণ + ছবি
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য গঠিত স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই বাহিনীর ক্বারিরা শহীদদের মাযারে উপস্থিত হয়ে কুরআন তিলাওয়াত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: শহীদদের মাযারে হাশদ আশ-শাবির সদস্যদের কুরআন তিলাওয়াতের ভিডিও ক্লিপটি ইরাকের জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এই ভিডিও ক্লিপটি উক্ত বাহিনীর কুরআনিক বোর্ড নির্মাণ করেছে।

হাশদ আশ-শাবির কুরআনিক বোর্ডের বিশিষ্ট ক্বারি আল-কায়বী, আহমাদ আল-হুসাইনি, মাহদী আল-ওয়ায়িলী এবং মর্তুজা আল-দারাজী কুরআন তিলাওয়াত করেছেন। এসকল ক্বারিদের কুরআন তিলাওয়াতের সকল সাওয়াব শহীদদের আত্মার মাগফিরাতের জন্য হাদিয়া করা হয়েছে।

উল্লেখ্য, রিয়াদুশ শোহাদা নামক কবরস্থানের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই ভিডিও ক্লিপটি নির্মাণ এবং সেখানকার ছবি তোলা হয়েছে। এপর্যন্ত হাশদ আশ-শাবির বেশ কয়েকটি কুরআনিক অনুষ্ঠান ইরাকের টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। iqna

captcha