IQNA

21:07 - February 22, 2019
সংবাদ: 2607994

হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানে মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের করাচী শহরে অবস্থিত ইরানি কালচারাল হাউস এবং হাউজা-এ ইলমিয়া জামিয়াতুজ যাহরার পক্ষ থেকে ইরানি কালচারাল হাউসের অ্যামফিথিয়েটারে উৎসব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানে মাহফিল

বার্তা সংস্থা ইকনা: এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করার জন্য করাচীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল হাউজের কর্মকর্তা মুহাম্মাদ রেজা বাকেরীর সাথে হাউজা-এ ইলমিয়া জামিয়াতুজ যাহরার প্রধান ও ধর্মীয় সক্রিয় কর্মী তাহেরা ফাতেমা আলোচনা করেছেন। এছাড়াও তিনি এ ব্যাপারে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আহমাদ আলী সাদেকী’র সাথে আলোচনা করেছেন।

এই আলোচনায় ইরানের কালচারাল হাউসের কর্মকর্তা অনুষ্ঠানের পরিকল্পনার নকশা ও আকৃতি সম্পর্কে এবং বিষয়বস্তু ও টপিক বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রাথমিক ধারণা প্রদান করেন।

নবী নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে উক্ত মাহফিলটি করাচী শহরে অবস্থিত ইরানি কালচারাল হাউসের অ্যামফিথিয়েটারে ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। iqna

 

 

 

captcha