IQNA

19:22 - March 18, 2019
সংবাদ: 2608151

সুইডেনে ১৩ই রজবে “হায়দারী নববর্ষ” উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: আমিরুল মুমিনিন আলী ইবেন আবি তালিবের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুইডেনে ১৩ই রজবে “হায়দারী নববর্ষ” উদযাপন

বার্তা সংস্থা ইকনা: উক্ত মাহফিল স্টকহোমে ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে ২০শে মার্চ স্থানীয় সময় ১৮:৩০টায় অনুষ্ঠিত হবে। বিভিন্ন ধরণের ধর্মীয় অনুষ্ঠানের সমন্বয়ে এই মাহফিলটি অনুষ্ঠিত হবে।
সুইডেনে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছেন: এই মাহফিলের বক্তৃতায় ইমাম আলী (আ.)এর ব্যক্তিত্বকে জনগণের মধ্যে তুলে ধরা হবে।
মাগরিবের নামাজের পর কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। পরবর্তীতে ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী ও পিতা দিবসের আলোকে বক্তৃতা, কবিতা ও গজল পরিবেশন করা হবে।
আসন্ন ১৩ই রজব উপলক্ষে উক্ত ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ আহলে বায়েত (আ.)এর সকল ভক্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।  iqna

 

captcha