আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার কয়েক দিন অতিবাহিত হওয়ার পর অস্ট্রেলিয়ার পুলিশ সেদেশের এক যুবককে মুসল্লিদের হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: ১৪ বছরের এই যুবক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলাং শহরের বাসিন্দা। এই শহরটি মেলবোর্নের ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এই যুবক সামাজিক নেটওয়ার্কে অস্ট্রেলিয়ার ম্যানহাটন হাইল্যান্ডের একটি মসজিদের মুসল্লিদের উপর হামলা চালানোর হুমকি দিয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ বৃহস্পতিবার এই যুবককে গ্রেফতার করেছে।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে যুবকদের জন্য বিশেষ আদালতে এই যুবককে উপস্থিত করানোর পর তাকে মুক্ত করা হবে।
মাত্র কয়েক দিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার অস্ট্রেলিয়ার ২৮ বছরের সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের পাশবিক ৫০ জন মুসল্লি শহীদ হন। iqna