IQNA

1:27 - April 04, 2019
সংবাদ: 2608259

নাবলুসে এক ফিলিস্তিনের শাহাদাত বরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাবলুসের বেটা টাউনে ইহুদিবাদী ইসরাইলী সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি শহীদ এবং অপর একজন আহত হয়েছেন।

নাবলুসে এক ফিলিস্তিনের শাহাদাত বরণ

বার্তা সংস্থা ইকনা: বেটা টাউনে ইহুদিবাদী ইসরাইলী সেনাদের গুলি বর্ষণের ফলে ফিলিস্তিনের দুই জন নাগরিক আহত হন। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারাত্মক জখম হওয়ার ফলে এক জন শহীদ হন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ঘোষণা করেছে: ইসরাইলী সেনার গুলিতে ফিলিস্তিনের যুবক মুহাম্মাদ আব্দুল মোনয়াম মুহাম্মাদ আব্দুল ফাত্তাহ শাহাদাত বরণ করেন। তিনি ফিলিস্তিনের কিস গ্রামের অধিবাসী ছিলেন। আহত ব্যক্তির অবস্থা বর্তমানে আশংকা মুক্ত।

এদিকে হিব্রু ভাষার মিডিয়াসমূহ দাবি করেছে, এই দুই যুবক প্রতিরোধ অপারেশন এবং ইসরাইলের সেনাদের উপর হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করছিল। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরাইলের এই দাবী সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং সত্য নয়। iqna

 

 

captcha