IQNA

20:10 - April 07, 2019
সংবাদ: 2608284

ঐতিহ্য-প্রথায় মুগ্ধ হয়ে জীবনের শেষ বেলায় ব্রিটিশ নাগরিক ক্লিফ পিটারের ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ১৪ বছর বসবাসের পর ইসলামের ঐতিহ্য এবং প্রথা সমূহ সম্পর্কে জানতে পেরে এগুলোতে মুগ্ধ হয়ে যুক্তরাজ্যের একজন বয়স্ক নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ঐতিহ্য-প্রথায় মুগ্ধ হয়ে জীবনের শেষ বেলায় ব্রিটিশ নাগরিক ক্লিফ পিটারের ইসলাম গ্রহণ

বার্তা সংস্থা ইকনা: তিনি সাংবাদিকদের জানান, ‘নবী মুহাম্মদ(সা.) এবং ইসলাম সম্পর্কে অধ্যয়ন করার পরে তিনি এই ধর্মের প্রতি ভালোবাসা অনুভব করতে থাকেন’ যা তাকে পরবর্তীতে ইসলাম গ্রহণে উৎসাহিত করেছে।

ক্লিফ পিটার বারবার নামের ৭২ বছর বয়সী যুক্তরাজ্যের এই নাগরিক তুরস্কের সমুদ্র তীরবর্তী মুগলা রাজ্যের ফেথিয়ে শহরে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিতে ‘শাহাদা’ পাঠ করেন। প্রসঙ্গত, তিনি তুরস্কের মুগলা রাজ্যে বিগত ১৪ বছর ধরে বসবাস করে আসছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্লিফ পিটার বলেন, তিনি নিজের জন্য একটি মুসলিম নাম বেছে নিয়েছেন। তিনি নিজেকে এখন ‘জামেল’ নামে পরিচয় দেন।

ক্লিফ পিটারের ইসলাম ধর্ম গ্রহণ অনুষ্ঠানে মুগলা রাজ্যের ধর্মীয় বিভাগ তাকে পবিত্র কুরআনের একটি কপিসহ অন্যান্য ধর্মীয় বই সমূহ উপহার দেয়। সূত্র: ইয়েনিসাফাক ডট কম/ আরটিএনএন

captcha