IQNA

ট্রাম্পের নামে একটি শহরের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহু

5:27 - April 24, 2019
সংবাদ: 2608405
ট্রাম্পের নামে একটি শহরের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলকৃত গোলানের এই উপশহরকে ট্রাম্পের নামে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: যুদ্ধবাজ নেতানিয়াহু গোলান হাইটস পরিদর্শন করার সময় একটি ভিডিও বার্তায় ইংরেজিতে বলেছে: আমি এখন সুন্দর গোলান হাইটসে অবস্থান করছি। যখন আমেরিকার প্রেসিডেন্ট তার ঐতিহাসিক সিদ্ধান্তে গোলান মালভূমিকে ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারপর থেকে এরপ্রতি সকল ইসরাইলিরা গভীরভাবে প্রভাবিত হয়েছে।

নেতানিয়াহু আরও বলেছে: নিস্তারপর্বের ছুটির পর সরকারের নিকট গোলান মালভূমির একটি উপশহরের নাম, ট্রাম্পের নামকরণের রাখার প্রস্তাব দেবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছে।

এরপর নেতানিয়াহু হিব্রু ভাষায় বলেছে: আমরা এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ প্রদর্শন করব। iqna

 

 

captcha