IQNA

20:13 - April 29, 2019
সংবাদ: 2608440

৪০ ফিলিস্তিনিকে গ্রেফতার করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াদি আল-হালওয়া তথ্য কেন্দ্র এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ৪০ জন নাগরিককে গ্রেফতার করেছে বলে ঘোষণা করেছে।

৪০ ফিলিস্তিনিকে গ্রেফতার করল ইসরাইল

বার্তা সংস্থা ইকনা: ওয়াদি আল-হালওয়া তথ্য কেন্দ্র রবিবার ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের জেরুজালেমের পূর্বাঞ্চলীয় আল-আয়সুয়া গ্রামের নিবাসীদের বাড়ীতে হামলা চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে।

এই তথ্য কেন্দ্রের উকিল মুহাম্মাদ মাহমুদ বলেন: গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য অধিকৃত জেরুজালেমের পশ্চিমে মাস্কুবিয়ায় স্থানান্তরিত করা হয়েছে।

এছাড়াও, ইহুদিবাদী ইসরাইলের সেনারা শনিবার আব্দুল্লাহ যায়তুন নামের ফিলিস্তিনের এক শিশুকে গ্রেফতার করেছিল এবং পাঁচদিন গৃহবন্দীর শর্ত দিয়ে তাকে মুক্ত করেছে।  iqna

 

 

captcha