আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজও ইসরাইলি বিমান ও কামান হামলা অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আজকের হামলায় গাজার দুই জন শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনে রেড ক্রিসেন্ট ঘোষণা করেছে, শুক্রবার থেকে গাজায় ইহুদিবাদী ইসরাইলের হামলায় ১৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, আজকেও ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজকের দুই শহীদ নিয়ো এই কয়দিনে মোট ১৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, গাজায় ব্যাপক হামলার নির্দেশ জারি করা হয়েছে। এর ফলে গাজায় সরাসরি সেনা অভিযানের আশঙ্কা করা হচ্ছে। iqna