IQNA

17:56 - May 21, 2019
সংবাদ: 2608598

ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বার্লিনে মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাতে বার্লিনের ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বার্লিনে মাহফিল

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে বার্লিনের ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষে ঘোষণা করেছেন: ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ২০শে মে স্থানীয় সময় ১৯টা থেকে উক্ত মাহফিল শুরু হয়েছে। এই অনুষ্ঠানের সাথেসাথে জামায়াত সহকারে মাগরিব ও এশার নামাজ ও ইফতারের আয়োজন করা হয়েছে।

এছাড়াও, এক পারা কুরআন, ইফতেতাহ দোয়া, কবিতা ও গজল পরিবেশন করা হয়েছে। এছাড়াও ইমাম হাসান (আ.)এর বরকতয় জীবনীর আলোকে বক্তৃতা পেশ করেছেন হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাদী মুফাত্তাহ।

সুইডেনে ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন

সুইডেনের রাজধানী স্টকহোমে  ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্র ঘোষণা করেছে: ইমাম হাসান মুজতাবা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রতে এই ইসলামিক সেন্টারের মুসাল্লায় উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই উৎসব পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে এবং পরবর্তীতে দয়া পাঠ, গজল, বক্তৃতা, জামায়াত সহকারে নামাজ এবং ইফতার পরিবেশন করা হয়েছে। উক্ত মাহফিলটি স্থানীয় সময় ২০টায় শুরু হয়েছে।

উল্লেখ্য, আহলে বায়েত (আ.) উজ্জ্বল নক্ষত্র এবং দ্বিতীয় ইমাম তৃতীয় হিজরির পবিত্র রমজান মাসের ১৫ তারিখে জন্মগ্রহণ করেছেন।  iqna

 

captcha