IQNA

21:22 - May 23, 2019
সংবাদ: 2608607

‘আমেরিকার অবক্ষয়িত সভ্যতা ও ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যম্ভাবী’

আন্তর্জাতিক ডেস্ক: সলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আমেরিকার অবক্ষয়িত সভ্যতা ও ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যম্ভাবী। গতকাল (বুধবার) সন্ধ্যায় ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ সংকল্প ব্যক্ত করেন।

‘আমেরিকার অবক্ষয়িত সভ্যতা ও ইহুদিবাদী ইসরাইলের পতন অবশ্যম্ভাবী’


পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, মহান আল্লাহ তাঁর দ্বীন রক্ষায় সহায়তাকারীদেরকে বিজয়ী করার যে অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়িত হবেই। অন্যদিকে পাশ্চাত্যের কথিত সভ্যতার অবক্ষয় এবং পতনও অবশ্যম্ভাবী যদিও সেজন্য কিছুটা সময় লাগতে পারে।
তিনি আল্লাহ তায়ালার সঙ্গে নিজেদের সম্পর্ক শক্তিশালী করার সর্বোত্তম সুযোগ হিসেবে পবিত্র মাহে রমজানকে বেশি বেশি কাজে লাগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বেশি বেশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও মুনাজাত করার যে অভ্যাস আপনারা রমজান মাসে গড়ে তুলেছেন তাকে সারা বছরের নিয়মিত কার্যক্রমে পরিণত করুন। iqna

captcha