আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের একটি আদালত রোববার দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে সরকারি তহবিল আত্মসাতের জন্যে দোষী সাব্যস্ত করেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত ডিনার পার্টিতে খরচ করেছেন বলে প্রমাণ পেয়েছে আদালত। দায় স্বীকার করায় তার বিরুদ্ধে লঘু শাস্তিযোগ্য অভিযোগ আনা হয়েছিল। বার্তা সংস্থা এএফপি এক রিপোর্টে জানিয়েছে একথা।
আদালত নেতানিয়াহুকে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আভিতাল চেন এই রায় অনুমোদন করেন।