আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে সফর করেছে। এই সফরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছে।
বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসরাইলি সংবাদ মাধ্যমে প্রচার করেছে যে, সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের সফরে গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সাথে দেখা করেছে।
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী “ইসরাইল কায়েজ” আমিরাতের কর্মকর্তাদের সাথে এই দু’দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আলোচনা করেছে।
এছাড়াও এই দ্বিপক্ষীয় সংলাপে ইরানের ব্যাপারেও আলোচনা করেছে।
কায়েজ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলনে অংশগ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতে সফর করেছে। iqna