IQNA

দায়েশের সাথে সম্পৃক্ততার অভিযোগে অস্ট্রেলিয়ায় ৩ জন আটক

6:48 - July 03, 2019
সংবাদ: 2608822
দায়েশের সাথে সম্পৃক্ততার অভিযোগে অস্ট্রেলিয়ায় ৩ জন আটক
আন্তর্জাতিক ডেস্কঃ দায়েশের সাথে সম্পৃক্ততা এবং সিডনিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে অস্ট্রেলিয়া পুলিশ।

GB2 এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অস্ট্রেলিয়া পুলিশ গতকাল (মঙ্গলবার) সকালে দায়েশের (আইএসআইএস) সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আটকের লক্ষ্যে সিডনির বিভিন্ন অঞ্চলে অভিযান চালায়।

অভিযানে ২০ ও ২৩ বছরের ২ যুবককে দায়েশের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয়। তাদের একজন, শহরের কয়েকটি পুলিশ স্টেশন, দূতাবাস, আদালত এবং গীর্জায় হামলার পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হতে পারেন।

লেবানন থেকে ১২ মাস পূর্বে অস্ট্রেলিয়ায় ফিরে আসা ঐ ব্যক্তিকে নজরদারীতে রাখা অস্ট্রেলিয়া পুলিশ বলছে, আফগানিস্তান ভ্রমণ এবং সেখানে দায়েশের সাথে সংযুক্ত হয়ে যুদ্ধ করার পরিকল্পনা ছিল তার।

এদিকে, ৩০ বছর বয়স্ক আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে আটককৃত ব্যক্তির সাথে ঐ ২ যুবকের সাথে কোন সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে।#3823782

captcha