আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের “বদ গিস” প্রদেশের “কেল্লেহ নু” শহরের একটি হোটেল একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গতকাল একদল সন্ত্রাসী কেল্লেহ নু শহরের একটি হোটেলে আত্মঘাতী হামলা চালিয়েছে।
এই জঙ্গিবাহিনীর সাথে আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে কয়েক ঘণ্টা যাবত সংঘর্ষ অব্যাহত থাকে।
উল্লেখ্য, গতকাল সকালে আফগান-পাকিস্তান সীমান্তে একটি গাড়ি বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। iqna