IQNA

মক্কায় বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

20:01 - July 19, 2019
সংবাদ: 2608929
মক্কায় বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নিহত নারী হজযাত্রী নাম বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তার পাসপোর্ট নম্বর - বি এন (০২৭৪৭২২)।

সোমবার (১৫ জুলাই) সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান। তিনি জানান, এ নিয়ে মক্কায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৫টি ফ্লাইটে মোট ৫৩ হাজার ২৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৬৪৯ জন সেখানে পৌঁছান। আরটিএনএন

 

captcha