IQNA

সোমালিয়ায় আত্মঘাতী হামলা

23:12 - July 24, 2019
সংবাদ: 2608954
সোমালিয়ায় আত্মঘাতী হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশু’য় আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ বুধবার (২৪শে জুলাই) সোমালিয়ার রাজধানী মোগাদিশু’র পৌরসভা ভবনে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা চালিয়েছে। এই হামলায় শহরের মেয়র সহকারে বেশ কয়েক জন কর্মকর্তা আহত হয়েছেন।
আহতদের এক নিকটাত্মীয় মুহাম্মাদ আব্দুল্লাহ বলেছেন: আত্মঘাতী হামলাকারী পৌরসভা ভবনের অডিটোরিয়ামের নিকটবর্তী হয়ে নিজের কাছে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।
এই হামলার দায়ভার এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি।   iqna

 

captcha