IQNA

21:03 - July 29, 2019
সংবাদ: 2608984

মক্কায় আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরো দুই বাংলাদেশি মারা গেছেন।

মক্কায় আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মো. গোলাম মোস্তফা তালুকদার (৬২) (পাসপোর্ট নম্বর-বিডব্লিউ ০২৬৩৯৭২) এবং বাগেরহাট জেলার নরেন্দ্রপুরের বাসিন্দা আবদুল মালেক শেখ (৭৪) (পাসপোর্ট নম্বর-বিএক্স ০৮৪৫১৮৪)।

গতকাল রোববার দুই হজযাত্রীর মৃত্যুর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ কার্যালয়।

এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কায় ১৬ জন, মদিনায় দুজন, জেদ্দায় একজনসহ মোট ১৯ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী দুজন।

আজ সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৭২টি ফ্লাইটে মোট ৯৭ হাজার ৩১২ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

captcha