IQNA

0:43 - August 11, 2019
সংবাদ: 2609063

ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি শহীদ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় চারজন শহীদ হয়েছেন। গতকাল (শনিবার) ভোরে উপত্যকার 'দির বালাক' এলাকার দু'টি পর্যবেক্ষণ টাওয়ারে বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এ সময় চার ফিলিস্তিনি শহীদ হন।

ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি শহীদ

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সম্প্রতি গাজার বিভিন্ন এলাকায় জঙ্গিবিমান ও কামান হামলা বেড়েছে। যখন ইচ্ছা তখন গাজায় হামলা চালাচ্ছে দখলদার সেনারা। প্রায় এক শতক ধরে নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিবাদীদের হাতে এভাবেই মার খাচ্ছে ফিলিস্তিনিরা। প্রজন্ম থেকে প্রজন্ম ঝরছে রক্ত।

এরপরও ফিলিস্তিনের জনগণ দখলদারদের কাছে মাথানত করে নি। তারা দখলদারদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে ইহুদিবাদী ইসরাইল এখন সব সময় আতঙ্কে থাকে।   iqna

captcha