IQNA

21:13 - August 24, 2019
সংবাদ: 2609133

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপর আত্মঘাতী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পারওয়ান প্রদেশে ন্যাটোর অপ্রতিরোধ্য সমর্থন মিশনের একটি কাফেলাকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপর আত্মঘাতী হামলা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের পারওয়ান প্রদেশের সায়াদ শহরের বাগরাম বিমানবন্দরের নিকটে নির্ধারিত ন্যাটো সমর্থন মিশনের একটি কাফেলায় আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত ন্যাটো সমর্থন মিশনের কমান্ডার জানায়নি।
এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে তার নিজস্ব পেজে দাবী করেছে, আত্মঘাতী এই হামলার ফলে বিদেশী ৭ সৈন্য নিহত এবং ৪ সৈন্য আহত হয়েছে। এছাড়াও বিদেশী সৈন্যদের দুইটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।
উল্লেখ্য যে, বর্তমানে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার মার্কিন সৈন্য রয়েছে। ওয়াশিংটন সিদ্ধান্ত গ্রহণ করেছে তালেবানদের সাথে শান্তি চুক্তির পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেবে।   iqna
  

 

captcha