IQNA

দায়েশের গ্রেফতার হওয়া সদস্যদের নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারিনি: ট্রাম্প

7:50 - August 28, 2019
সংবাদ: 2609158
দায়েশের গ্রেফতার হওয়া সদস্যদের নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারিনি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা করেছে: সিরিয়ায় গ্রেফতার হওয়া দায়েশের সদস্যদের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫শে আগস্ট জার্মানের চ্যান্সেলর মার্কেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছে: সিরিয়ায় আটক দায়েশের সদস্যদের ব্যাপারে আমরা গ্রুপ অফ সেভেনের রাজ্য প্রধানদের সাথে আলোচনা করেছি।
ট্রাম্প গুরুত্বারোপ করে বলেছে: দায়েশ (আইএস) এসকল বন্দিদের মধ্যে শত শত অপরিচিত ব্যক্তিরা রয়েছে এবং অথচ তাদের জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্র একা অর্থ ব্যয় করবে এটা মোটেও যুক্তিসংগত নয়।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছে: বন্দীদের মধ্যে অনেকে ইউরোপ বিশেষ করে জার্মানের নাগরিক। ওয়াশিংটন ইউরোপীয় দেশগুলোয় তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাবে।
জার্মান এই সমস্যা সমাধানের জন্য সর্বোপরি সহযোগিতা করবে বলে মার্কেল বলেছে: পূর্বে জার্মান তাদের বেশ কিছু বান্দি দায়েশী সদস্যদের ফিরিয়ে নিয়েছে।
উল্লেখ্য যে, পূর্বে ট্রাম্প ঘোষণা করেছিল, দায়েশের বন্দী ইউরোপীয় সদস্যদের যদি ইউরোপিয়ান দেশ ফিরিয়ে না নেই, তাহলে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে।  iqna

 

captcha