IQNA

21:26 - September 01, 2019
সংবাদ: 2609175

ইমাম রেজার (আ.) কবর পরিষ্কার করলেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুহররম মাসের আগমনে ইমাম রেজার (আ.) কবর মুবারক ধুয়েমুছে পরিষ্কার করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী।

ইমাম রেজার (আ.) কবর পরিষ্কার করলেন ইরানের সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সর্বোচ্চ নেতা শনিবার এ কাজ করেছেন। এ কাজে সহযোগিতা করেছেন ইরানের আরো কয়েকজন গণ্যমান্য আলেম। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজার (আ.) পবিত্র মাজার ইরানের মাশহাদ নগরীতে অবস্থিত।

আধ্যাত্মিকতা, প্রার্থনা ও দোয়া দ্বারা পরিপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে একাধিক আলেম এবং বিভিন্ন বয়সের লোক উপস্থিত ছিলেন।   iqna

captcha