IQNA

1:48 - September 14, 2019
2
সংবাদ: 2609234

মহান আল্লাহ তায়ালার ৯৯ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য কুমিল্লার মুরাদনগরে

মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য 'আল্লাহু চত্ত্বর' এর উদ্বোধন করা হয়েছে। এটি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে অবস্থিত। যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে।

মহান আল্লাহ তায়ালার ৯৯ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য কুমিল্লার মুরাদনগরে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে 'আল্লাহু'।

বাসস্ট্যান্ডের পাশে চত্ত্বরটি গড়ে উঠায় উপজেলা সদর এখন আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে। পুরো কুমিল্লা জেলায় আল্লাহর নামে স্থাপিত এই চত্ত্বরটি সবচেয়ে সেরা চত্ত্বর এবং চত্ত্বরটি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের উত্তম কাজের একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও বিশ্বাস স্থানীয় এলাকাবাসীর।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শনিবার মুরাদনগরের 'আল্লাহু চত্ত্বর' এ গিয়ে তিনি বলেন, বাংলাদেশে এমন আরও চত্ত্বর আছে কি না আমার জানা নেই।

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
বাংলার প্রত্যেক শহরে শহরে একটা করে চাই
আজ্ঞাতনামা
0
0
বাংলার প্রত্যেক শহরে শহরে একটা করে চাই,,, এমন ভাস্কার্য।
captcha