IQNA

11:00 - September 15, 2019
সংবাদ: 2609240

সৌদি আরবে ড্রোন হামলার ব্যাপারে আনসারুল্লাহ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটি হচ্ছে সৌদি আরবের গভীরে সবচেয়ে বড় হামলা। তিনি ইয়েমেনে আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানান।

সৌদি আরবে ড্রোন হামলার ব্যাপারে আনসারুল্লাহ বিবৃতি

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেন, 'সৌদি আগ্রাসনের মোকাবেলায় পাল্টা আঘাত করার অধিকার আমাদের রয়েছে। আমরা সৌদি আরবকে সতর্ক করে দিয়ে বলছি আমাদের হামলা অব্যাহত থাকবে এবং নতুন নতুন স্থানে হামলা চালাব।'

তিনি বলেন, সৌদি আরব পাঁচ বছর ধরে আমাদের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। তবে এখন সৌদি সরকারের সামনে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের তেল স্থাপনায় ড্রোন হামলার খবরের সত্যতা স্বীকার বলেছেন, আবকাইক ও খুরাইসে অবস্থিত আরামকো কোম্পানির দুটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনে আগ্রাসনের প্রতিবাদে সম্প্রতি দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও cসৌদি আরবের বিভিন্ন স্থানে এ ধরনের হামলা চালিয়েছে।  iqna

 

captcha