IQNA

নাজাফের গভর্নর:

আয়াতুল্লাহ সিস্তানীকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হলো

22:21 - October 04, 2019
সংবাদ: 2609368
আয়াতুল্লাহ সিস্তানীকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হলো
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফের গভর্নর আল-ইয়াসারী বলেছেন, সন্ত্রাসীরা বিখ্যাত ও জনপ্রিয় আলেম আয়াতুল্লাহ সিস্তানীকে হত্যা করার পরিকল্পনা করেছিলো। কিন্তু সন্ত্রাসীদের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাজাফের গভর্নর বলেন: সন্ত্রাসীরা বিশ্ববিখ্যাত ও জনপ্রিয় আলেম আয়াতুল্লাহ সিস্তানীকে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু ইরাকের নিরাপত্তা বাহিনী আজ (৪র্থ আগস্ট) সন্ত্রাসীদের এই ষড়যন্ত্র নস্যাৎ করেছে।

জনপ্রিয় এই ধর্মীয় আলেমকে হত্যা করার জন্য সন্ত্রাসীদের একটি দল নাজাফে প্রবেশ করলে তাদেরকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে।

এখনও পর্যন্ত সন্ত্রাসীদের এই ষড়যন্ত্রের ব্যাপারে বিস্তারিত কোন তথ্য প্রকাশ হয়নি।  iqna

 

 

captcha