IQNA

20:39 - October 10, 2019
সংবাদ: 2609408

চলতি বছরে আল-আকসা মসজিদে ১৭ হাজার ইহুদির আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাজার হাজার ইহুদিরা আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে।

চলতি বছরে আল-আকসা মসজিদে ১৭ হাজার ইহুদির আক্রমণ

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনি আইন কেন্দ্রের পরিসংখ্যান অনুসারে, জানুয়ারির শুরু থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১৭,৮৭৮ জন চরমপন্থি ইহুদি আল আকসা মসজিদের পবিত্রতার অবমাননা করেছে।

ইহুদিবাদী ইসরাইলিরা জুন এবং আগস্ট মাসে মুসলমানদের প্রথম ক্বিবলা সর্বাধিক হামলা চলিয়েছে। এই দুই মাসে ৩৪১০ ইহুদি এই মসজিদে প্রবেশ করেছে।

আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের আগ্রাসন সাথে সাথে জেরুজালেম থেকে ফিলিস্তিনের ২২৫ জনকে নির্বাসনে পাঠানো হয়েছে।

অক্টোবরের শুরু থেকে কয়েকশো ইহুদি আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে।  iqna

captcha