IQNA

21:10 - October 17, 2019
সংবাদ: 2609454

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি থানার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন মাদরাসার ২০ শিশু এবং ছয় পুলিশ সদস্য।

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে হতাহত ২৬

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল বুধবার এ ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করে এ হামলায় তালেবানকে দায়ী করে। তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লাগমান প্রদেশ গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান, পুলিশ সদর দফতরের বাইরে এ বোমা বিস্ফোরণে পার্শ্ববর্তী স্থানে অবস্থিত একটি মাদ্রাসাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ভেঙ্গে পড়া কাঁচের টুকরোর আঘাতে এসব শিক্ষার্থী আহত হয়।’  iqna

 

captcha