IQNA

12:25 - October 23, 2019
সংবাদ: 2609488

ইয়েমেনের সাদায় সৌদি জোটের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব জোটের যোদ্ধারা গতকাল ইয়েমেনের সাদা প্রদেশের রাজেহ শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

ইয়েমেনের সাদায় সৌদি জোটের বিমান হামলা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি জোটের যোদ্ধারা মঙ্গলবার, ২২ শে অক্টোবর ইয়েমেনের সাদ প্রদেশের রাজেহ শহরের বানী সিয়াহ এলাকায় ৪ বার বোমা বর্ষণ করেছে।
আকাশ পথে সৌদি জোটের এই বোমা হামলায় এই এলাকার বেশ কয়েকটি বাড়ী ধ্বংস হয়েছে এবং ইয়েমেনের বেশ কয়েক জন নাগরিক হতাহত হয়েছেন।
২১ অক্টোবর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি জোটের বোমা হামলার ফলে একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন।
উল্লেখ্য যে, সৌদি জোট বাহিনী ২০১৩ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। দীর্ঘ পাঁচ বছরে সৌদি আরবের জোট বাহিনীর এই হামলায় ইয়েমেনের অনেক বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।  iqna

 

captcha