IQNA

14:00 - October 23, 2019
সংবাদ: 2609490

সুইডেনে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত এবং তাঁর সন্তানদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে সফর মাসের শেষের তিন দিনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হবে।

সুইডেনে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত এবং তাঁর সন্তানদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার ঘোষণা করেছে: উক্ত শোক মজলিশ শনিবার (২৬শে অক্টোবর) স্থানীয় সময় ১৯টায় শুরু হবে এবং একাধারে সোমবার (২৮শে অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকবে। ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের মুসাল্লায় এই শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও এই সময়ের মধ্যে শিশুদের জন্য উক্ত ইসলামিক সেন্টারের স্কুলে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠান পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে এবং পরবর্তীতে জিয়ারতে ওয়ারেসা, জিয়ারতে আশুরা, বক্তৃতা, মর্সিয়া ও নওহা পাঠ করা হবে। iqna

captcha