IQNA

7:12 - October 29, 2019
সংবাদ: 2609528

শুক্রবার বক্তৃতা পেশ করবেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: প্রখ্যাত আলেম আল্লামা সাইয়্যেদ জাফর মোর্তোজার ওফাত উপলক্ষে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুক্রবার বক্তৃতা পেশ করবেন।

শুক্রবার বক্তৃতা পেশ করবেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হাসান নাসরুল্লাহ শুক্রবার (১ম নভেম্বর) স্থানীয় সময় ২:৩০ মিনিটে বক্তৃতা পেশ করবেন।
প্রখ্যাত আলেম আল্লামা সাইয়্যেদ জাফর মোর্তোজার ওফাত উপলক্ষে তিনি এই বক্তৃতা রাখবেন।
উল্লেখ্য যে, লেবাননের প্রখ্যাত আলেম আল্লামা সাইয়্যেদ জাফর মোর্তোজা দীর্ঘদিন কোম ও লেবাননের হাউজায়ে ইলমিয়ার সাথে জড়িত ছিলেন।
ধর্মীয় পণ্ডিত, কুরআনের মুফাস্সির, ইসলামী ও শিয়া ইতিহাসের বিশেষজ্ঞ আল্লামা সাইয়্যেদ জাফর মোর্তোজা ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন এবং ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ২৬শে অক্টোবর বৈরুতের একটি হাসপাতালে তিনি ইহকাল ত্যাগ করেন।  iqna

 

captcha