IQNA

8:22 - October 31, 2019
সংবাদ: 2609544

১৯ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলী সেনারা গতকাল সকালে পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা চালিয়ে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে।

১৯ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী ইসরাইল

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইলী সেনারা গতকাল (৩০শে অক্টোবর) সকালে পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা চালিয়ে কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
যায়নবাদীরা দাবী করেছে, গ্রেফতারকৃত ফিলিস্তিনিরা প্রতিরোধমূলক কাজ এবং ইসরাইলি বিরোধী অভিযানের সাথে জড়িত ছিল। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন পূর্বেও ইসরাইলি সেনাদের হাতে বন্দী হয়েছিল।
এছাড়াও ইহুদিবাদী ইসরাইলি সেনারা এক কিশোরীকে আল-খলিল শহরে হযরত ইব্রাহিম (আ.)এর মাজারে প্রবেশের সময় গুলি করে।
ইসরাইলি সেনারা তার পার্সের ভিতরে রান্নাঘরের ছুরি রয়েছে বলে দাবি করে ফিলিস্তিনি মেয়েকে লক্ষ্য করে গুলি করেছে বলে জানিয়েছে।  iqna

captcha