আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক্টিকা প্রদেশে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাক্টিকা প্রদেশের পুলিশ কমান্ডের মুখপাত্র শাহ মুহাম্মাদ অরিন বলেছেন: পাক্টিকা প্রদেশের সোরোজা শহরের সুলতান গ্রামে রাস্তায় পুতে রাখা এক মাইন বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে। একটি গাড়িতে একই পরিবারের ৭ জন ছিল এবং গাড়িটি মাইনের সাথে সংঘর্ষের ফলে ৭ জনই নিহত হন।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেন।
এছাড়াও গতকাল আফগানিস্তানের পোল খুমরি শহরে একাধিক বিস্ফোরণের ফলে ১৫ জন আহত হয়েছেন। iqna