IQNA

21:20 - November 18, 2019
সংবাদ: 2609651

ইসলাম ধর্ম গ্রহণ করলেন পাকিস্তানের নাস্তিক অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের এক নাস্তিক অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি ইসলামের তাবলীগ করবেন বলে জানিয়েছেন।

ইসলাম ধর্ম গ্রহণ করলেন পাকিস্তানের নাস্তিক অভিনেতা

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের অভিনেতা হামজা আলী আব্বাস টুইটারে এক ভিডিওতে বলেছেন: দীর্ঘ ১০ বছর গবেষণা করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি এই ধর্ম সম্প্রসারণের জন্য তাবলীগ করবো।
তিনি বলেন: আমার আমার বাকী জীবন ইসলাম ধর্ম ও মহান আল্লাহর ব্যাপার কথা বলে কাটিয়ে দিতে চাই।
ভিডিওতে হামজা আলী আব্বাস কীভাবে ১৪-১৫ বছর বয়সে নাস্তিক হয়েছে, সেব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়াও বিভিন্ন জ্ঞানের ব্যাপারে গবেষণা করে পুনরায় ইসলাম ধর্মে ফিরে এসেছেন সেব্যাপারেও আলোচনা করেছেন।
ভিডিওর এক প্রান্তে আব্বাস বলেন: আমি পূর্বে একজন নাস্তিক ছিলাম এবং বর্তমানে নিজে গবেষণা করে মহান আল্লাহর ব্যাপারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবো এবং সেগুলো সকলের অবগতের জন্য শেয়ার করবো।
আব্বাস সম্প্রতি নীমাল খাওয়ার নামক এক অভিনেত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে ইসলামী আইন অনুযায়ী তিনি তাদের দম্পতি জীবন অতিবাহিত করতে চান এবং বিভিন্ন পন্থায় ইসলামিক বার্তা প্রেরণ করতে চান।
সর্বশেষে তিনি বলেন: আমি যদি ফিল্ম অথবা নাটক নির্মাণ করি, তাহলে ইসলাম ধর্মের ব্যাপারে নির্মাণ করবো।  iqna

 

 

captcha