IQNA

12:52 - November 21, 2019
সংবাদ: 2609671

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে হতাহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের খাস্ত প্রদেশে একটি মাইন বিস্ফোরণের ফলে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে হতাহত ৫

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: খাস্ত প্রদেশের পুলিশের মুখপাত্র আদেল হায়দার বলেছেন: খাস্ত প্রদেশের মুজাহিদ চৌরাস্তায় এই মাইন বিস্ফোরণের ফলে ৫ জন হতাহত হয়েছেন।
পুলিশ মুখপাত্র আরও বলেছেন: এই বিস্ফোরণের ফলে ড্রাইভিং লাইসেন্স অফিসের কর্মকর্তা গনি শাহ নিহত হয়েছেন। এছাড়াও তিন জন পুলিশ এবং এক জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের অবস্থা শঙ্কামুক্ত।
সন্ত্রাসীরা পূর্বে খাস্তা প্রদেশের মুজাহিদ চৌরাস্তায় একটি মাইন পুতে রেখেছিল। এই মাইন বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য যে, আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে নিরাপত্তা বিরাজ করছে। খাস্তা প্রদেশও তার মধ্যে রয়েছে। এই প্রদেশটি সেদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। iqna

captcha