IQNA

16:05 - December 05, 2019
সংবাদ: 2609771

নবী (সা.)এর দুহিতা'র মাযারে ইরানী ক্বারির সুললিত কণ্ঠে তিলাওয়াত + ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সিরিয়ায় অবস্থিত হযরত মুহাম্মাদ (সা.)এর দুহিতা হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাযারে ইরানের ক্বারি মাজিদ আনানপুর কুরআন তিলাওয়াত করেছেন।

নবী (সা.)এর দুহিতা'র মাযারে ইরানী ক্বারির সুললিত কণ্ঠে তিলাওয়াত + ভিডিও

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাযারের জরিঘরের পাশে বসে মাজিদ আনানপুর সূরা কাউসার তিলাওয়াত করেন। এছাড়াও তিনি একই সূরা এই মাযারের প্রাঙ্গনে দাড়িয়ে তিলাওয়াত করেন।

 


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ۞۱۞ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۞۲۞ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ۞۳۞


  • ۞১۞ নিশ্চয় আমরা তোমাকে কাওসার (অত্যধিক কল্যাণ) দান করেছি। ۞২۞ সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানি কর। ۞৩۞ নিশ্চয় তোমার শত্রুরা, তারাই নির্বংশ।

এই ভিডিওতে ইরানের ক্বারি মাজিদ আনানপুর হযরত যায়নাব (সা. আ.)এর পবিত্র মাযারের প্রাঙ্গনে বসে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াতের করেন।

إِنَّما يُريدُ اللَّهُ لِيُذهِبَ عَنكُمُ الرِّجسَ أَهلَ البَيتِ وَيُطَهِّرَكُم تَطهيرً


  • আল্লাহ কেবল চান যে, হে আহলে বাইত! তোমাদের হতে সর্ব প্রকারের কলুষ দূরে রাখতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র রাখতে।

iqna

captcha