IQNA

কানাডায় মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই বর্ণবাদীকে জিজ্ঞাসাবাদ

18:19 - December 24, 2019
সংবাদ: 2609893
কানাডায় মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুই বর্ণবাদীকে জিজ্ঞাসাবাদ
আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কানাডার কুইবেক শহরের দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করছে সেদেশের পুলিশ।

Montreal.C tvnews –এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই দুইজন সেদেশের ডানপন্থী ও জাতীয়তাবাদী স্টর্ম অ্যালায়েন্সের (Storm Alliance) সদস্য। তাদের বিরুদ্ধে মুসলমানদের হত্যা করার জন্য অন্যদের উৎসাহিত করার অভিযোগ রয়েছে। এই দু’জনের মধ্যে একজনের বিরুদ্ধে অন্যান্য ঘৃণামূলক অভিযোগের পাশাপাশি ফেসবুকে মুসলমানদের গণহত্যা প্ররোচিত করারও অভিযোগ রয়েছে।
কানাডার নিরাপত্তা বাহিনী সেপ্টেম্বর মাসে এই দুইজন সহকারে লানৌডিয়ের শহরের এক ট্রাক চালকের ব্যাপারে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিরা সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’কেও হত্যার হুমকি দিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি, তবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  iqna

 

captcha