IQNA

ইয়েমেনে সামরিক প্যারেড হামলা

0:06 - December 30, 2019
সংবাদ: 2609932
ইয়েমেনে সামরিক প্যারেড হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সামরিক কুচকাওয়াজের সময় বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

রয়টার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনের সিকিউরিটি বেল্ট নামক এক জঙ্গি দালের আওতাধীন একটি টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় “দালেয়” শহরে এই সামরিক দলের পক্ষ থেকে অনুষ্ঠিত স্নাতকদের কুচকাওয়াজের বোমা হামলা চালানো হয়েছে।
অতিথিদের প্ল্যাটফর্মে এই বিস্ফোরণ ঘটেছে। এখনও পর্যন্ত হতাহতদের সংখ্যা ঘোষণা করা হয়নি এবং হামলার দায়ভার কোন গোষ্ঠী স্বীকার করেনি।
সাউথ ট্রানজিশনাল কাউন্সিলের জঙ্গি শাখার একটি অংশ হচ্ছে সিকিউরিটি বেল্ট। এই দলের সদস্যরা সেদেশের দক্ষিণাঞ্চলীয় আদেন, লাহিজ এবং আবিয়ান শহরে সক্রিয় রয়েছে। এসকল সদস্যরা সংযুক্ত আরব আমিরাতের সামরিক পৃষ্ঠপোষকতা এবং প্রশিক্ষণের অধীনে রয়েছে।  iqna

 

captcha