IQNA

22:04 - January 03, 2020
সংবাদ: 2609963

ইয়েমেনের সীমান্তে সৌদির আরও এক ড্রোন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরও এক গুপ্তচর ড্রোন ধ্বংস করেছে।

ইয়েমেনের সীমান্তে সৌদির আরও এক ড্রোন ধ্বংস

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১ম জানুয়ারিতে সৌদি-ইয়েমেনের সীমান্তে এই গুপ্তচর ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান থেকে এই ড্রোনটি ধ্বংস করেছে।


প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সীমান্তবর্তী অঞ্চলে গুপ্তচর মিশন পরিচালনা করার সময় ইয়েমেনের সেনারা এই ড্রোনটি ধ্বংস করেছে।


ইয়েমেনের সেনাবাহিনী বিগত কয়েক দিনে সৌদি জোটের বেশ কয়েকটি গুপ্তচর ড্রোন ধ্বংস করেছে। iqna

 

captcha